সর্বশেষ

সারাদেশ

নাচোলে সাড়ে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৬২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ সুলতানা রাজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন।

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ, তিল, পাট ও আউশ ধানের আবাদ বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ফসলভেদে কৃষকদের মাঝে বীজ ও সারের নির্ধারিত পরিমাণ বিতরণ করা হয়। এর মধ্যে আউশ ধানের জন্য কৃষকপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, পাটের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, মুগ ডালের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং তিলের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ সুলতানা রাজিয়া বলেন, সরকারের কৃষিবান্ধব নীতির ফলে কৃষকরা সময়মতো উন্নতমানের বীজ ও সার পাচ্ছেন। আউশসহ গ্রীষ্মকালীন ফসলের আবাদ বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এ প্রণোদনার মূল লক্ষ্য। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ফসল চাষের মাধ্যমে প্রতি হেক্টরে উৎপাদন আরও বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আকরাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিতরণ শেষে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও সারের সঠিক ব্যবহার সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। বিনামূল্যে কৃষি উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় কৃষকরা। তারা জানান, সময়মতো এ সহায়তা পাওয়ায় পতিত জমি চাষাবাদের আওতায় এনে অর্থকরী ফসল উৎপাদনে আগ্রহ বাড়বে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন