সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ, কাজে ফিরেছেন শ্রমিকেরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকার পোশাক কারখানায় অন্যান্য দিনের মতোই কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। শ্রমিক অসন্তোষ এড়াতে শিল্পাঞ্চলগুলোতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করেছে প্রশাসন।

শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ জেলার বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা স্বাভাবিকভাবে কর্মস্থলে যোগ দেন। কারখানাগুলোতেও স্বাভাবিক কার্যক্রম চলতে দেখা গেছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের আশঙ্কা মোকাবিলায় আগে থেকেই সমন্বিত বাহিনী মোতায়েন, গোয়েন্দা নজরদারি এবং মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চালানো হচ্ছে।

তিনি জানান, বর্তমানে নারায়ণগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রায় আট প্লাটুন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ১৩টি দল, আনসারের তিনটি ব্যাটালিয়ন এবং সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত স্থানগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে তাৎক্ষণিকভাবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শ্রমিকদের কারখানার ভেতরেই পরিস্থিতি বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা চলছে।

জেলা প্রশাসনের ভাষ্য অনুযায়ী, আগাম প্রস্তুতি ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থার কারণে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০