সর্বশেষ

রাজনীতি

আ. লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলেন: তাসনুভা জাবিন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগের নেতাকর্মীরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য ও গুজব ছড়ান বলে মন্তব্য করেছেন এনসিপির সাবেক নেত্রী তাসনুভা জাবিন। তাঁর দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং অভ্যুত্থান-পরবর্তী সরকারকে ঘিরে নানা ধরনের অপতথ্য ছড়ানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তাসনুভা জাবিন।

পোস্টে তিনি লেখেন, আজ থেকে ৩০-৪০ বছর পর রাজনীতিতে যুক্ত হয়ে যদি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে এবং অভ্যুত্থান-পরবর্তী সরকার সম্পর্কে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ছড়ানো মিথ্যা তথ্য ও গুজবের কথা শুনতেন, তাহলে তা বিশ্বাস করতেন না। তবে বর্তমানে নিজের চোখেই এসব ঘটনা দেখছেন বলে উল্লেখ করেন তিনি।

তাসনুভা জাবিন বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে, বজ্রকণ্ঠে এবং চোখে চোখ রেখে মিথ্যা কথা বলেন। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে পালিয়ে যেতেন না বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ৭৫ বছরের পুরোনো একটি দলের নেতাকর্মীরা দেশ ছেড়ে চলে যাওয়ার পর ৮০ বছর বয়সী একজন নারীর ওপর নির্ভর করে দলটি কীভাবে আবার ঘুরে দাঁড়াবে?

আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে বলে যারা নিশ্চিত দাবি করছেন, তাঁদের বাস্তবসম্মত আলোচনা করার আহ্বান জানান তাসনুভা। তাঁর মতে, কোনো রাজনৈতিক দলের আদর্শকে ধর্মের মতো বিবেচনা করে বাস্তবতাবিবর্জিত বক্তব্য দেওয়া উচিত নয়। বিশেষ করে শিক্ষিত ব্যক্তিদের কাছ থেকে যৌক্তিক আলোচনা প্রত্যাশা করেন তিনি।

পোস্টে আওয়ামী লীগের শাসনামলের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট ও স্বৈরশাসন নিয়ে আলোচনা অব্যাহত রাখার কথাও জানান তাসনুভা জাবিন। তবে আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা কিংবা দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়া মানেই দলটি মূলধারার রাজনীতিতে সক্রিয়—এমনটি নয় বলেও মন্তব্য করেন তিনি।

তাসনুভার ধারণা, আওয়ামী লীগ সহজে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে না। শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের ওপর নির্ভর করেও দলটির পক্ষে তা সম্ভব হবে না। আওয়ামী লীগ দিল্লির সমর্থনে বাংলাদেশে আবার নিজেদের অবস্থান প্রতিষ্ঠার স্বপ্ন দেখলেও বাস্তবে দিল্লি অনেক দূরে বলেও মন্তব্য করেন তিনি।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০