সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে পুলিশ হত্যা মামলার আসামি ডেভিড গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৫:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মামলার অন্যতম আসামি রিয়াজ ওরফে ডেভিড রয়েছেন। পুলিশের দাবি, অভিযানের সময় পালানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তাঁর পায়ে গুলি লাগে।

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার হাশেমবাগ, দেওভোগ, নাগবাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তাঁর ভাই আব্দুল্লাহ এবং তাঁদের সহযোগী সামাদসহ চারজন। অভিযানের একপর্যায়ে পালানোর চেষ্টা করলে ডেভিডকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এতে তাঁর পায়ে গুলি লাগে।

অন্যদিকে, পুলিশের বিশেষায়িত দল এসআরবির পৃথক অভিযানে আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে আটক করা হয়।

বুধবার সকালে মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান।

এর আগে গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা।

এ ঘটনায় পরদিন ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।

পুলিশ জানিয়েছে, কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০