সর্বশেষ

সারাদেশ

১০ টাকার বিরোধে চাচিকে ছুরিকাঘাতে হত্যা, ভাতিজা আটক

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৩:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সামান্য ১০ টাকার পাওনা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক নারীর প্রাণহানির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হন আয়েশা খাতুন (৪০), যিনি স্থানীয় তারা মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার শুরু হয় দুই শিশুর মধ্যে ১০ টাকা পাওনা নিয়ে তর্ক থেকে। বিষয়টি পরে বড়দের মধ্যে ঝগড়ায় রূপ নেয়। এক পর্যায়ে নিহতের ভাসুরের ছেলে তৌহিদ হোসেন (১৮) উত্তেজিত হয়ে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে চাচি আয়েশা খাতুনকে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্বামী তারা মিয়া এবং অভিযুক্তের বাবা লাল মিয়া একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, ঘটনার পরপরই অভিযুক্ত তৌহিদ হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন