সর্বশেষ

সারাদেশ

লালমনিরহাটে গ্রেফতার হয়েছেন সাবেক এমপি সফুরা বেগম রুমী

অয়ন জ্যোতি, লালমনিরহাট
অয়ন জ্যোতি, লালমনিরহাট

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ৮:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক এমপি এ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সফুরা বেগম রুমী ঢাকাসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাঁর নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুরের একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।

সফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। আজ তাকে আদালতে তোলা হবে।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন