সর্বশেষ

গণমাধ্যম

চাঁপাইনবাবগঞ্জে যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উদযাপন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে রবিবার, ৫ই এপ্রিল যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উদযাপিত হয়েছে। উদযাপন অনুষ্ঠান বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে শুরু হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব থেকে র্যালীটি শুরু হয়ে কলেজ মোড় ঘুরে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এরপর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহ নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ।

যমুনা টেলিভিশনের প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া বক্তব্য রাখেন সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ডিবিসি নিউজের প্রতিনিধি জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন, দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক গৌড় বাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ইশা, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঐতিহ্যবাহী গম্ভীরা গানের নাতি মানি রহমান।

বক্তারা এক যুগে যমুনা টেলিভিশনের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারা বিশেষ করে ঐতিহাসিক জুলাই আন্দোলনে জনগণের মতামত নিরপেক্ষভাবে জাতির সামনে তুলে ধরায় টেলিভিশনকে অভিনন্দন জানান। আগামীতে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারাবাহিকতা অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন।

পরিশেষে কেক কেটে যমুনা টেলিভিশনের দ্বিতীয় যুগে পদার্পণ উদযাপন করা হয়।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন