সর্বশেষ

সারাদেশ

বরগুনায় হামের টিকা কর্মসূচি উদ্বোধন

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনা জেলায় হামের রোগী বৃদ্ধি পাওয়ায় আজ হামের টিকা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

দেশের অন্যান্য জেলায় টিকা কার্যক্রমের ঠিক আগের দিনই স্বাস্থ্য বিভাগ এই কর্মসূচি শুরু করেছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরগুনা সদর উপজেলার বেদে পল্লীতে ১৮ জন শিশুকে টিকা প্রদান করে জেলা প্রশাসক তাছলিমা আক্তার এই কর্মসূচি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ আবুল ফাত্তাহ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অরুনাভ চৌধুরী এবং জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

টিকা প্রদানের আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেদে পরিবারের সদস্যদের শুকনো খাবারও বিতরণ করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের ১৮ জেলায় হামের প্রাদুর্ভাব বেশি। সেই সব জেলার মধ্যে বরগুনা অন্যতম। ইতিমধ্যে জেলায় ২৫ জন হামের রোগী সনাক্ত হয়েছে।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন