সারাদেশ
পঞ্চগড় সদর উপজেলার চা ব্যবসায়ী সাব্বির হোসেন জেলা শহরের কাপড় ব্যবসায়ী আনোয়ার হোসেন এর বিরুদ্ধে ১৫ লাখ টাকা হাতানোর অভিযোগ করেছেন। শনিবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি জানান, চুক্তি অনুযায়ী টাকা ফেরতের তারিখ ১২ মার্চ হলেও আনোয়ার হোসেন টাকা ফেরত না দিয়ে চাঁদাবাজি, চা বাগানে প্রবেশে বাধা এবং মামলার হুমকি দিচ্ছেন।
চা ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা
১৫ লাখ টাকা ফেরত না পাওয়ায় সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার, পঞ্চগড়
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৭:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড় সদর উপজেলার চা ব্যবসায়ী সাব্বির হোসেন জেলা শহরের কাপড় ব্যবসায়ী আনোয়ার হোসেন এর বিরুদ্ধে ১৫ লাখ টাকা হাতানোর অভিযোগ করেছেন। শনিবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি জানান, চুক্তি অনুযায়ী টাকা ফেরতের তারিখ ১২ মার্চ হলেও আনোয়ার হোসেন টাকা ফেরত না দিয়ে চাঁদাবাজি, চা বাগানে প্রবেশে বাধা এবং মামলার হুমকি দিচ্ছেন।
সাব্বির হোসেন বলেন, “আমি প্রতারণার শিকার হয়েছি। পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও টাকা ফেরত পাইনি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জনগণের সামনে তুলে ধরছি।”
তিনি আরও জানান, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতা চেয়ে প্রতিকার না পাওয়ায় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য হয়েছেন।
১৯৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর