সর্বশেষ

সারাদেশ

'বান্দরবান পরিবার'- মানবতার জন্য এক দশকের অনন্য সংগ্রাম

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৭:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
করোনা মহামারির কঠিন সময়ে, যখন পুরো দেশ কার্যত স্থবির হয়ে পড়েছিল এবং মানুষ নিজ নিজ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল, ঠিক তখনই বান্দরবানে একদল সাহসী তরুণ, যুবক ও শিক্ষার্থী এগিয়ে এসেছিলেন মানবতার ডাকে।

‘বান্দরবান পরিবার’ নামে পরিচিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে হয়ে ওঠে আশার আলো।

লকডাউনের সময়ে, যখন অনেকেই ঘরবন্দি, এই তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছে গিয়েছিলেন অসহায় ও দরিদ্র মানুষের দরজায়। খাদ্য সহায়তা, ওষুধ সরবরাহ এবং জরুরি সেবায় তাদের ভূমিকা ছিল প্রশংসনীয়। তাদের নিঃস্বার্থ সহযোগিতা, সাহস এবং মানবিকতা আজও বান্দরবানবাসীর কাছে গর্বের বিষয়।

শুধু করোনাকালেই নয়, পরবর্তীতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় থেকেছে ‘বান্দরবান পরিবার’। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো সংকটের সময়ও তারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজ এই মানবিক সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে স্থানীয়রা সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ পথচলা কামনা করেছেন।

শুভ জন্মদিন ‘বান্দরবান পরিবার’। মানুষের কল্যাণে তোমাদের এই মহৎ উদ্যোগ ও পথচলা আরও দীর্ঘ হোক, এটাই সবার প্রত্যাশা।

৪৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন