সর্বশেষ

সারাদেশ

রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৭:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আরও ১৯ জনকে আটক করেছে।

এর আগের দিন, ২৫ মার্চ রাতে মাদকসেবি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছিল। গত দুই দিনে মোট ৩০ জনকে আটক করা হলো।

আটককৃতরা মাদক কারবারী, মাদকসেবী এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

পুলিশ জানায়, ২৬ মার্চ রাতে রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

আভিযানে কোতোয়ালি থানাধীন রিজার্ভ বাজার, আসামবস্তিসহ রাঙামাটি শহরের বিভিন্ন মাদক স্পট থেকে মাদক কারবারী, মাদক সেবী এবং সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করা হয়। আটককৃতদের তালিকা নিম্নরূপ:

মোঃ জসিম (৩৫), পিতা- মৃত সালাম, সাং- শান্তিনগর
মোঃ রিদোয়ান (২৯), পিতা- আব্দুল মান্নান, সাং- দেলুপাড়া, ফিসারীঘাট, ০৭নং ওয়ার্ড
মোঃ শহিদুল ইসলাম (৩৮), পিতা- শাহাজুল হক, সাং- শান্তিনগর, আসামবস্তি
বাপ্পি বড়ুয়া (৩২), পিতা- মৃত স্বপন বড়ুয়া, সাং- ব্রাহ্মণটিলা
প্রিয়তোষ দাস (৪০), পিতা- মৃত সাধন দাস, সাং- রিজার্ভ বাজার, ০১নং ওয়ার্ড, থানা- কোতোয়ালী, জেলা- রাঙামাটি
মোঃ ইমরান (১৮), পিতা- ইব্রাহীম, মাতা- শাহিনা বেগম, সাং- শান্তিপুর, ২নং ওয়ার্ড, থানা- মাটিরাঙ্গা, জেলা- খাগড়াছড়ি
আব্দুল মান্নান (১৭), পিতা- আব্দুর রহিম, মাতা- ময়না বিবি, সাং- শান্তিপুর, ২নং ওয়ার্ড, থানা- মাটিরাঙ্গা, জেলা- খাগড়াছড়ি
পারভেজ মোশারফ (২৩), পিতা- মোঃ নাসির উদ্দিন, মাতা- পারভিন আক্তার, সাং- শান্তিপুর, ২নং ওয়ার্ড, থানা- মাটিরাঙ্গা, জেলা- খাগড়াছড়ি
মোঃ নাজমুল হুদা (২০), পিতা- মোঃ বাহার মিয়া, মাতা- রহিমা বেগম, সাং- সাদেক চেয়ারম্যান পাড়া, ২নং ওয়ার্ড, থানা- মাটিরাঙ্গা, জেলা- খাগড়াছড়ি
রায়হান (২২), পিতা- সাহাব উদ্দিন, মাতা- রহিমা বেগম, সাং- কলোনীপাড়া, থানা- পানছড়ি, জেলা- খাগড়াছড়ি
নরায়ন মজুমদার (৪৮), পিতা- ক্ষেত্র মহন মজুমদার, মাতা- বিনা রানী মজুমদার, সাং- সাবেক রাঙ্গুনিয়া, ৩নং ওয়ার্ড, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম
শাহ পরান (২৫), পিতা- নুর মিয়া, মাতা- মিনারা বেগম, ০২নং পাথরঘাটা, থানা- কোতোয়ালী, জেলা- রাঙামাটি
শিফাত উদ্দিন সয়ন (২৫), পিতা- মৃত সাহাব উদ্দিন, সাং- মহিলা কলেজ, ৪নং ওয়ার্ড, থানা- কোতোয়ালী, জেলা- রাঙামাটি
নয়ন চৌধুরী (৩০), পিতা- মৃত তপন চৌধুরী, মাতা- মঞ্জু চৌধুরী, সাং- হাজারী লেইন, আন্দরকিল্লা, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম
অশেষ চন্দ্র ঘটক (২৪), পিতা- সুবোধ চন্দ্র ঘটক, মাতা- দিশালী ঘটক, সাং- আসামবস্তি, শান্তিনগর মালিবাগ, থানা- কোতোয়ালী, জেলা- রাঙামাটি
আকাশ দেব (২৫), পিতা- মীর কান্তি দেব, সাং- নয়াপাড়া, পথেরহাট, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম
প্রতীম দেব (২২), পিতা- কান্তি নাথ, মাতা- মনি নাথ, সাং- কালিবাড়ি, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম
নিলয় দেব নাথ (২১), পিতা- মিলন দেব নাথ, মাতা- রিতা দেব নাথ, সাং- মঠপাড়া, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম
মোঃ শাহিন (২৬), পিতা- মৃত শাহাজান, সাং- পাথরঘাটা, থানা- কোতোয়ালী, জেলা- রাঙামাটি। 


কোতোয়ালি থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এর আগে, ২৫ মার্চ রাতে শহরে অভিযান চালিয়ে মাদকসেবি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছিল।

মাদকবিরোধী পুলিশের এমন অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এলাকার যুব সমাজের অবক্ষয় রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত রাখার আহবান জানিয়েছেন সচেতন মহল।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন