সর্বশেষ

সারাদেশ

গুরুদাসপুরে ইউএনও কার্যালয়ের কর্মকর্তার কোয়ার্টারে ডাকাতি

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শনিবার, ২ মে, ২০২৬ ১০:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক উপ-প্রশাসনিক কর্মকর্তার সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২ মে) ভোররাতে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কর্মকর্তা সিরাজুল ইসলামের বাসার জানালার গ্রিল কেটে মুখোশধারী ডাকাতরা ভেতরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে তাকে বেঁধে ফেলে পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে।

ডাকাতরা এ সময় স্বর্ণের চেইন, আংটি, রুপার নূপুর, নগদ প্রায় ৫০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন লুট করে নেয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লুট হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন