সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল ভারতীয় বিড়ি ও কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি ও কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৩ মার্চ ২০২৬) ভোররাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ রহনপুর ও রামদাসপুর বিওপির একটি যৌথ টহল দল নায়েব সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে রামদাস বিল এলাকায় অভিযান চালায়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ৫৯ হাজার ৫০০ পিস ভারতীয় পাতার বিড়ি এবং ১৫৭ কেজি ভারতীয় কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত মালামাল রহনপুর শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্ত এলাকায় অবৈধ পারাপার, গরু ও মাদক পাচারসহ সকল ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০