সর্বশেষ

সারাদেশ

কাশিয়ানীতে নাশকতা মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে নাশকতা মামলায় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোঃ নায়েব আলী খান (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুর রহমান বিষয়টি একাত্তর টেলিভিশনকে নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মোঃ নায়েব আলী খান কোটালীপাড়া উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামের মৃত সৈয়দ আলী খান ওরফে রাঙ্গা খানের ছেলে। বর্তমানে তিনি উপজেলার মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

ওসি মোঃ মাহফুজুর রহমান জানান, মোঃ নায়েব আলী খান গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচী বাধাগ্রস্ত করতে উপজেলার মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে ভীতি সৃষ্টি করেন। যানবাহন চলাচলে বাধা দেয়ার নাশকতা মামলার ০৫ নং এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্ত করতে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলা হয়। এ সময় ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন সন্ধ্যায় কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলীমুল হুদা জনি বাদী হয়ে একটি নাশকতা মামলা দায়ের করেন।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন