সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে যমুনা সেতুতে যানজট, ঈদ যাত্রায় ভোগান্তি

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম পাড়ে শুক্রবার সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সেতুর ঢাকা গামী লেন বন্ধ করে চার লেনই উত্তরবঙ্গগামী যানবাহনের জন্য খোলা থাকায় এই যানজটের সৃষ্টি হয়। এর ফলে দীর্ঘ সময় ধরে বাস, ট্রাক ও মাইক্রোবাসের যাত্রী ও চালকরা আটকা পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া যানজটে প্রায় ৪ কিলোমিটার যানবাহন আটকা পড়ে। এই পরিস্থিতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ঈদ করতে যাওয়া মানুষদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

যমুনা সেতু পশ্চিমপাড়া থানার ওসি জানিয়েছেন, “যানচাপ কমলে লেনগুলো পুনরায় সচল করা হবে।”

অপরদিকে, দুপুর ১টা ৪০ মিনিটে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হলেও ধীর গতিতে গাড়ি চলাচল করছে।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন