সারাদেশ
ভৈরব উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে ৬৭টি দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ভৈরবে এনসিপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
খাইরুল ইসলাম সবুজ, ভৈরব
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ৪:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভৈরব উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে ৬৭টি দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (বুধবার) বিকাল ৫টায় স্থানীয় এনসিপি কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, নিজস্ব উদ্যোগে স্থানীয় দুস্থ ও অসহায়দের মাঝে পোলাওয়ের চাল ১ কেজি, মসুর ডাল ৫০০ গ্রাম, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, সেমাই ১ প্যাকেট, দুধ ২ প্যাকেট, নুডলস ১ প্যাকেট এবং তেল ১ লিটার করে ৬৭ পরিবারে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রধান সমন্বয়ক রিসান কবির, আশরাফুল রিদয়, আবির হোসাইন, সোহেল মিয়া, রোহানুর রহমান আলভি, প্রতিভা আক্তার, ইউসুফ মিয়া, হানিফ মিয়া, আনাস মিয়া, বিজয় মিয়া, রিয়াদ মিয়াসহ অনেকে।
৩৩৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর