সর্বশেষ

সারাদেশ

পাবনায় আলোচিত দাদী-নাতনী হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় বহুল আলোচিত দাদী ও নাতনীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চার মাস পেরিয়ে গেলেও মামলার কোনো অগ্রগতি না হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। অবিলম্বে আসামির ফাঁসি ও দ্রুত চার্জশিট প্রদানের দাবিতে এ সময় পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করা হয়।
মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

পাবনার ঈশ্বরদীতে আলোচিত দাদী-নাতনী জোড়া খুনের মামলার বিচার কাজ দ্রুত নিম্পত্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধ গ্রামবাসী ও শিক্ষার্থীরা। ১৮ জুন সকালে পাবনা-ঈশ্বরদী-রাজশাহী মহাসড়কের কালিকাপুর বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়। সড়ক অবরোধের কারণে ওই রুটে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বিক্ষোভের খবর পেয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার দ্রুত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নিহতের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে আগামী কয়েক দিনের মধ্যে আদালতে মামলার সুনির্দিষ্ট চার্জশিট দাখিলের প্রতিশ্রুতি দেন। পুলিশের এই আশ্বাসের পর আন্দোলনকারীরা তাদের সড়ক অবরোধ প্রত্যাহার করে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভ চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, চার মাস আগে বাড়িতে ঢুকে বৃদ্ধা দাদিকে হত্যার পর তার নাতনিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে পাশবিক নির্যাতনের পর তাকে নির্মমভাবে খুন করা হলেও মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে ফাঁসি কার্যকরের জোর দাবি জানান।

প্রসঙ্গগত, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি রাতে ঈশ্বরদীর ভবানীপুর উত্তরপাড়া গ্রামে সুফিয়া বেগম নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়। একই রাতে তার নাতনী জামিলাকে অপহরণের পর বাড়ির অদূরে একটি গম ক্ষেতে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় পরবর্তীতে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করা হলে গোয়েন্দা পুলিশ অভিযুক্ত শরিফুল ইসলামসহ কয়েকজনকে গ্রেপ্তার করে, যার মধ্যে প্রধান অভিযুক্ত শরিফুল আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন