সর্বশেষ

সারাদেশ

গাজীপুরে ‘গাছা খাল’ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ শুরু

শরিফুল ইসলাম, গাজীপুর
শরিফুল ইসলাম, গাজীপুর

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে শুরু হয়েছে ‘গাছা খাল’ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্প।

প্রকল্পটির মাধ্যমে খালের প্রাণ ফিরিয়ে আনার পাশাপাশি খালের দুই পাড়ে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র নির্মাণ করা হবে।

সোমবার দুপুরে গাজীপুর মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের নিমতলী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ৮৪৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধন শেষে মন্ত্রী জানান, প্রথম ১৮০ দিনে ১,০০০ কিলোমিটার খাল খনন করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন সম্পন্ন হবে। পরিবেশ সুরক্ষার জন্য প্রতিটি খালপাড়ে তালগাছের বীজ রোপণ করা হবে। মন্ত্রী আরও বলেন, ভোটের কালি শুকানোর আগেই সরকার বিভিন্ন উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়া, আইসিটি খাত উন্নয়নের মাধ্যমে ১০ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ এই খালের উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৮৪৫ লাখ টাকা। প্রকল্পের আওতায় ৫ কিলোমিটার খাল পুনঃখনন এবং সাড়ে ৯ কিলোমিটার এলাকা থেকে বর্জ্য অপসারণ করা হবে। শুধু খননই নয়, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের দুই পাড়ে আধুনিক ওয়াকওয়ে, বসার বেঞ্চ এবং ব্যাপক বনায়ন কাজ করা হবে।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পটি ২০২৭ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, কাজ শেষ হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং এটি পরিণত হবে একটি দর্শনীয় বিনোদন কেন্দ্র হিসেবে।

২২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন