সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্ত সুরক্ষা বাহিনী (বিজিবি) কর্তৃক পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাতে কুষ্টিয়া ৪৭ বিজিবির অধীনে প্রাগপুর বিওপির টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোরস্থান নদীর ঘাট এলাকায় সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে টহল দল তল্লাশি শুরু করলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, "সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

তিনি আরও বলেন, পলাতক চোরাকারবারীদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

২৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন