আন্তর্জাতিক
ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের অভ্যন্তর থেকে তাদের ভূখণ্ডের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৫:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের অভ্যন্তর থেকে তাদের ভূখণ্ডের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, আকাশপথে আসা এসব হামলা প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। একই সঙ্গে সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় দেশটির নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
এদিকে উপসাগরীয় দেশ বাহরাইনের রাজধানী মানামায় ভোরের দিকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বাহরাইনের কর্তৃপক্ষ দাবি করেছে, ইরানের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত তারা ১২৫টি ক্ষেপণাস্ত্র এবং ২০৩টি ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে।
তবে এসব হামলার ঘটনায় বাহরাইনে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতেও আরও ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
৩৪৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর