সারাদেশ
সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছে রওজা জিয়ারত ও ফাতিহা পাঠ করেন।
সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছে রওজা জিয়ারত ও ফাতিহা পাঠ করেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে পৌঁছান। সেখানে অবস্থান করে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর রওজা জিয়ারত করেন এবং ফাতিহা পাঠ করেন।
জিয়ারত শেষে রাষ্ট্রপতি হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা দেন।
এর আগে দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপাড়ের সার্কিট হাউসে পৌঁছায়। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
পরে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে সার্কিট হাউস ত্যাগ করেন।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর