সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় সড়কের মোড়ে রহস্যজনক কাফনের কাপড়ের পুটলি ও জ্বলন্ত মোমবাতি

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে গভীর রাতে সড়কের তিন রাস্তার মোড়ে কাফনের কাপড়ের মতো একটি সাদা পুটলি ও জ্বলন্ত মোমবাতি উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লাল রঙ মাখানো ওই পুটলির ভেতর সিঁদুর, পুতুল ও মাটির জিনিসপত্র পাওয়া যাওয়ায় স্থানীয়দের মনে কালোজাদুর সন্দেহ দানা বাঁধছে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ-ফিলিপনগর সড়কের মথুরাপুর ইউনিয়নের ছ-মিল পাড়া এলাকায় রোববার দিবাগত গভীর রাতে এক রহস্যময় ঘটনা ঘটেছে। সড়কের তিন রাস্তার মোড়ে একটি সাদা কাপড়ের পুটলি পড়ে থাকতে দেখেন পথচারীরা। পুটলিটির ঠিক পাশেই জ্বলছিল একটি মোমবাতি, যা দেখে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সাদা কাপড়ে মোড়ানো ওই পুটলিটির গায়ে রক্তের মতো লাল রঙের ছোপ ছোপ দাগ ছিল। কৌতুহলী ও আতঙ্কিত স্থানীয়রা কাছে গিয়ে দেখতে পান, পুটলির ভেতরে সিঁদুর, একটি ছোট পুতুল এবং মাটির তৈরি কিছু রহস্যজনক জিনিসপত্র রয়েছে। গভীর রাতে এমন ভৌতিক ও অস্বাভাবিক দৃশ্য দেখে পুরো এলাকায় নানামুখী আলোচনা ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা হুসাইন আহম্মেদ জানান, রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি সড়কের মোড়ে লোকজনের জটলা দেখতে পান। কাছে গিয়ে মোমবাতি জ্বলতে থাকা ওই পুটলিটি দেখে তিনি নিজেও আতঙ্কিত হয়ে পড়েন। অন্য এক বাসিন্দা ওমর ফারুকের ধারণা, কোনো চক্র হয়তো এলাকায় আধিপত্য বিস্তার বা অলৌকিক বিশ্বাসের সুযোগ নিয়ে কালোজাদু বা কুফরি কালামের অংশ হিসেবে এটি রেখে গেছে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রহস্যময় ওই পুটলিটি রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায়। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, স্থানীয়দের মাঝে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক ছড়ানোর জন্য কোনো কুচক্রী মহল এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। ঘটনাটি আসলে কী এবং এর পেছনে কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০