সর্বশেষ

সারাদেশ

মানবিক ভালুকা গঠনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৩:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ন্যায়, সাম্য ও মানবিক অধিকারসমৃদ্ধ একটি ভালুকা গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ভালুকা প্রেসক্লাবের বাৎসরিক ইফতার মাহফিল ও নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। উন্নয়ন ও জনস্বার্থের বিষয়ে সত্য তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে বাসযোগ্য, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত ভালুকা গড়তে চাই।”

ভালুকা প্রেসক্লাবের সভাপতি মাইন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন, ময়মনসিংহ দুদকের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আজিজুল হক খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, যুগান্তরের সাংবাদিক জহিরুল ইসলাম জুয়েল এবং এসএ টিভির সাংবাদিক আওলাদ হোসেন রুবেলসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, সমাজের অসংগতি তুলে ধরা এবং জনগণের প্রত্যাশা ও সমস্যাগুলো প্রশাসনের নজরে আনার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে ভালুকা প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন