সর্বশেষ

অর্থনীতি

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ কুইচি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন বহন করে হংকং পতাকাবাহী জাহাজ ‘কুইচি’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাহাজটি বন্দরের বহির্নোঙরে নোঙর করে।

বন্দর সূত্রে জানা গেছে, জাহাজটি থেকে তেল খালাসের কার্যক্রম আজ দুপুর থেকেই শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছে লোকাল এজেন্ট প্রতিষ্ঠান প্রাইড শিপিং লাইন। চলতি এপ্রিল মাসে এটি তৃতীয় অকটেন চালান হিসেবে দেশে এলো।

এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল আরও ২৭ হাজার টন অকটেন নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল।

প্রতিদিন গড়ে ১২০০ টন চাহিদার হিসাবে, এপ্রিল মাসে আসা মোট ৭৯ হাজার টন অকটেন দিয়ে দেশের চাহিদা দুই মাসেরও বেশি সময় পূরণ করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বর্তমানে বহির্নোঙরে অকটেন ও ডিজেলবাহী আরও পাঁচটি জাহাজ অবস্থান করছে। পাশাপাশি বুধবার তিনটি জাহাজ বন্দরের বার্থে ভেড়ে খালাস কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও বলেন, বন্দরের ডলফিন জেটি সীমিত হওয়ায় একসঙ্গে সব জাহাজকে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে কার্গো খালাস কার্যক্রমে কিছুটা ধীরগতি দেখা দিচ্ছে।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন