সর্বশেষ

সারাদেশ

কোটালীপাড়ায় মাদকের টাকার জন্য ঘরের টিন খুলে বিক্রির চেষ্টা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ৭:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদকের টাকা জোগাড় করতে নিজের বসতঘরের টিনের বেড়া খুলে বিক্রির চেষ্টা করেছেন জলিল খন্দকার নামে এক ব্যক্তি।

এ ঘটনাটি ঘটেছে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের পশ্চিম দিঘলিয়া গ্রামে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, জলিল খন্দকার তার ঘরের টিনের বেড়া খুলে টুকরো টুকরো করে ভাঁজ করছেন এবং পরে সেগুলো মাথায় নিয়ে বাজারের দিকে বিক্রির উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

জানা গেছে, জলিল খন্দকার পশ্চিম দিঘলিয়া গ্রামের বেলায়েত খন্দকারের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হিসেবে পরিচিত।

এলাকাবাসী জানায়, বুধবার (২৯ এপ্রিল) বিকেলে মাদকের টাকা জোগাড় করতে ব্যর্থ হয়ে তিনি নিজের ঘরের টিন খুলে বিক্রির সিদ্ধান্ত নেন। এ সময় তার স্ত্রী বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন। জলিলের পরিবারে তার স্ত্রী, মা ও দুই সন্তান রয়েছে।

এ বিষয়ে স্থানীয় একটি মাদকবিরোধী যুব সংগঠনের সাধারণ সম্পাদক বায়জিদ হোসেন বলেন, জলিলকে মাদকের পথ থেকে ফেরাতে তারা বহুবার চেষ্টা করেছেন, কিন্তু তিনি কোনো পরামর্শই শোনেননি। তিনি জলিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে এ ঘটনায় জলিল খন্দকার বা তার স্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন