সর্বশেষ

সারাদেশ

প্যারোলে মুক্তি না পেয়ে বাবার মরদেহ নিয়েই জেলগেটে সাক্ষাৎ, ছাত্রলীগ নেতাকে ঘিরে আবেগঘন দৃশ্য

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালে কারাগারে বন্দি থাকা নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় এক নেতার সঙ্গে তার মৃত বাবার শেষ দেখা হয় জেলগেটে। প্যারোলে মুক্তির আবেদন নাকচ হওয়ায় স্বজনরা বাবার মরদেহ নিয়ে জেলগেটে গিয়ে এই সাক্ষাতের ব্যবস্থা করেন, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, বরিশাল মহানগরের ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আহসান শাহরুখের বাবা আবুল বাশার বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মারা যান। এ সময় শাহরুখ কারাগারে আটক থাকায় পরিবারের পক্ষ থেকে তাকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে সে আবেদন মঞ্জুর করা হয়নি।

পরিবারের সদস্য ও স্বজনদের অভিযোগ, প্যারোলের আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলেও দীর্ঘ সময় কোনো সহযোগিতা পাননি তারা। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে দেখা করলে জানানো হয়, প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব নয়; জেলগেটেই দেখা করার ব্যবস্থা করতে হবে।

পরিস্থিতির প্রেক্ষিতে স্বজনরা আবুল বাশারের মরদেহ জেলগেটে নিয়ে যান। সেখানে সীমিত সংখ্যক লোকজনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। স্বজনদের দাবি, মরদেহ বহনের ক্ষেত্রেও নানা বিধিনিষেধ আরোপ করা হয়, যা তাদের জন্য আরও কষ্টদায়ক হয়ে ওঠে।

এ বিষয়ে প্যারোলের আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মিন্টু জানান, নিয়ম অনুযায়ী আবেদন করা হলেও প্রশাসন প্যারোল মঞ্জুর করেনি। বরং জেলগেটে সাক্ষাতের সিদ্ধান্ত দেওয়া হয়।

বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা বলেন, প্যারোলের আবেদনটি জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করা হয়েছিল। তিনি সরাসরি অনুমোদন না দিয়ে জেলগেটে সাক্ষাতের নির্দেশ দেন, যা পরবর্তীতে স্বজনদের জানানো হয়।

এদিকে, পুরো ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে জেলা প্রশাসকের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন