সারাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেছে জামালপুর ৩৫ বিজিবি।
জামালপুরে বিজিবি'র অভিযানে ভারতীয় কসমেটিকস উদ্ধার
ফজলে এলাহী মাকাম, জামালপুর
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেছে জামালপুর ৩৫ বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জের পাথরেরচর বিজিবি ক্যাম্পের সদস্যরা। অভিযানে দেওয়ানগঞ্জ সীমান্তের ১০৭৬ নম্বর পিলারের নিকটবর্তী কুমারের চর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৭৩১ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা কসমেটিকস পণ্য আজ বৃহস্পতিবার রৌমারী কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
২১৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর