সর্বশেষ

সারাদেশ

দলের নয়, জনগণের এমপি হিসেবে কাজ করবো: নূরুল ইসলাম বুলবুল

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, তিনি দলের নয়, জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। তিনি বলেন, “আমি শুধু একটি দলের এমপি নই, আমি পুরো এলাকার মানুষের প্রতিনিধি। দল-মত নির্বিশেষে সবার কল্যাণে কাজ করতে চাই।”

মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল এমপি আরও বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা এবং সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করা। তিনি জানান, এলাকার উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন