সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন প্রার্থীর অফিসে হামলা, বিক্ষোভ মিছিল

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়া জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, গত শুক্রবার রাতে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বারাদী গ্রামের নজরুল মোড়ে অবস্থিত চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের ভেতরে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি সেখানে পার্কিং করে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত করে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনার পর কুমারখালী থানায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

উক্ত ন্যক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার বিকেল ৫টায় কুষ্টিয়া জেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে শহরে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বড় বাজার রেলগেট এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাঁচ রাস্তার মোড়ে এসে এটি এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখা নেতৃবৃন্দ এই হামলার পেছনে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন স্থানীয় নেতৃবৃন্দ।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০