সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই সভায় ক্লাবের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি ও সাবেক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মো. গোলাম রসুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামীম আহসান খান, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. অঞ্জন লাল ঘোষ এবং মানবাধিকার কর্মী নাসির উদ্দিন এলান।

সভায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল সালাম আজাদ এবং জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানুকে ক্লাবের সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া নতুন কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ডা. দেওয়ান নিজাম উদ্দিন হেলাল, ঢাকা ব্যাংকের শেখ আব্দুল বাকির, ব্যবসায়ী মো. ইকবাল হোসেন ভূঁইয়া এবং মেট্রোসেম সিমেন্টের এমডি মো. শহিদুল্লাহ।

ক্লাবের নতুন সাংগঠনিক কাঠামোতে যুগ্ম সম্পাদক হিসেবে হান্নান মিয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মঈন উদ্দিন মাসুদ, দপ্তর সম্পাদক হিসেবে মো. আশরাফুল ইসলাম মিশু এবং ক্রীড়া সম্পাদক হিসেবে মো. আবিদ হোসেন দায়িত্ব লাভ করেছেন। এছাড়া শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক পদে সমীর চন্দ্র বিশ্বাস এবং স্বাস্থ্য সম্পাদক হিসেবে ডা. এম এ মালেক মুরাদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের কর্মকর্তা মনিরুজ্জামান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হান্নান মিয়া জুয়েল এবং বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন। সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে জনপ্রিয় সংগীতশিল্পী শিশির রহমান ও শ্যামল বাউল গান পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের পরিচালক ব্যরিস্টার আফরোজা খান মিতা।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০