সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে এমপির উদ্যোগে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের বিশেষ উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সহস্রাধিক হতদরিদ্র মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন। শহরের হালিমা গার্লস কলেজিয়েট স্কুলে আয়োজিত এই মহতি কর্মসূচির উদ্বোধন করে এমপি নায়াব ইউসুফ স্থানীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একাধিক মেগা পরিকল্পনার কথা জানান।

শনিবার সকাল ১০টায় শহরের হালিমা গার্লস কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ এবং আলম’স কেয়ার গিভারের পরিচালক সুস্মিতা কথা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থাকে এবং দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে। ফরিদপুরের স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, ফরিদপুর সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ চলছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে যাচাই-বাছাইয়ের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। পাশাপাশি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে আরও আধুনিক করার পরিকল্পনাও সরকারের রয়েছে।

দিনব্যাপী এই ক্যাম্পে ডায়াবেটিস, মেডিসিন, শিশু, গাইনি ও প্রসূতি, চক্ষু এবং নিউরোলজি বিভাগের রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। ফরিদপুর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা প্রায় এক হাজার দরিদ্র নারী, পুরুষ ও শিশু এই সেবা গ্রহণ করেন। ক্যাম্পটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম কৌশিক আহমেদ অনিক, ফজলুল হামিদ তামিম, আলম’স কেয়ার গিভারের পরিচালক সুস্মিতা কথা এবং মো. রাকিবুল ইসলাম।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০