সর্বশেষ

খেলা

অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় পেলেন ইরানের পাঁচ নারী ফুটবলার

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা ইরানের পাঁচ নারী জাতীয় ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের একটি হোটেলে অবস্থান করছিলেন ওই পাঁচ ফুটবলার। সেখান থেকে তারা বের হয়ে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানান। পরে তাদের আবেদন বিবেচনা করে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ান সরকার।

এর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এএফসি এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে জাতীয় সংগীত বাজানোর সময় ইরানের ফুটবলাররা প্রচলিত নিয়ম অনুযায়ী সংগীতের সঙ্গে ঠোঁট মেলাননি। তাদের এই আচরণকে কেউ কেউ ইরানের শাসনব্যবস্থার বিরুদ্ধে নীরব প্রতিবাদ হিসেবে দেখছেন। আবার কেউ মনে করছেন, এটি সাম্প্রতিক হামলার ঘটনায় শোক প্রকাশের অংশ হতে পারে। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

এই ঘটনার পর ইরানে অনেকেই তাদের ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দেন। একই সময়ে অস্ট্রেলিয়ায় বসবাসরত ইরানি সম্প্রদায় তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়ার দাবি জানায়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাদের আশ্রয় দেওয়ার আহ্বান জানান। পরে সেই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া সরকার পাঁচ নারী ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দেয়।

২৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন