সর্বশেষ

সারাদেশ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ১৭.১০ মেট্রিক টন পাট বীজ আটক

শেখ ফারহান সাদাফ, বেনাপোল (যশোর)
শেখ ফারহান সাদাফ, বেনাপোল (যশোর)

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ ১৭.১০ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত পাট বীজের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল স্থলবন্দরের ১৫ নম্বর শেডে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে একটি পণ্যবাহী চালান বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ছিল আরাফাত এন্টারপ্রাইজ এবং কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট ছিল কদর অ্যান্ড কোং।

বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেনের নেতৃত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। কাস্টমস সূত্র জানায়, অত্যন্ত কৌশলে ঘাসের বীজের আড়ালে এসব পাট বীজ আমদানি করা হয়েছিল।

বর্তমানে সরকার কর্তৃক পাট বীজ আমদানির অনুমোদন না থাকায় এটি নিষিদ্ধ পণ্য হিসেবে গণ্য করা হয়েছে। একই সঙ্গে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির অভিযোগে সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠান ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক আবু তালহা জানান, ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাসের বীজ ঘোষণা দিয়ে চালানটি আমদানি করা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে চালানটি পরীক্ষা করে ঘোষণা বহির্ভূত ৫৬৭ বস্তায় থাকা ১৭.১০ মেট্রিক টন পাট বীজ জব্দ করা হয়।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন