সর্বশেষ

সারাদেশ

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত ১০টা ৫০ মিনিটের দিকে গোদাগাড়ী পৌরসভার আচুয়াভাটা (কসাইপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতের নাম মো. নাঈম হোসেন (২২)। তিনি গোদাগাড়ী উপজেলার আচুয়াভাটা (কসাইপাড়া) গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

রাজশাহী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মাহাবুব আলম ও তার সঙ্গীয় ফোর্স শনিবার রাত ১০টা ২৫ মিনিটের দিকে গোদাগাড়ী থানার ডাইংপাড়া মোড় ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আচুয়াভাটা (কসাইপাড়া) এলাকায় এক যুবক বিক্রয়ের উদ্দেশ্যে হেরোইন নিয়ে অবস্থান করছেন।

রাত ১০টা ৩৫ মিনিটের দিকে অভিযান চালানো হয়। পুলিশকে দেখে নাঈম হোসেন পালানোর চেষ্টা করলেও তাকে আটক করা সম্ভব হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান পাশের কোচর থেকে একটি সাদা স্বচ্ছ পলিথিনে রাখা ১০০ গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে নাঈম হোসেনকে গ্রেফতার করে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

২৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন