সর্বশেষ

সারাদেশ

জামালপুরে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চোরাচালান দমন অভিযানে ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছেন।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮৬ পিলারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব জিরা জব্দ করা হয়।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, সীমান্তে তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় মালিকবিহীন জিরা উদ্ধার করা হলেও কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত জিরাগুলো রৌমারী শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং বিজিবি চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন