সর্বশেষ

সারাদেশ

কোটালীপাড়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে ডুবে তিন বছর বয়সী শিশু বিহান মন্ডলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ফেরধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি হলেন নির্মল মন্ডলের ছেলে। পরিবার ও স্থানীয়রা জানায়, শিশু বিহান বাড়ির উঠানে খেলতে ছিল। খেলার কিছু সময় পর তার কোনও সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা তাকে খুঁজতে শুরু করেন। পরে বাড়ির পাশে থাকা একটি পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রিয়াদ মাহমুদ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

২৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন