সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নারী নার্স নিহত হয়েছেন। শনিবার সকালে আড়াইহাজার ও বন্দর এলাকায় এই দুর্ঘটনাদুটি ঘটে ।

সকালে আড়াইহাজার উপজেলায় শ্রমিকবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাসফিয়া নামে এক শিশু নিহত হয়। সে কুমিল্লা জেলার আলীপুর এলাকার আলী হোসেনের মেয়ে। জানা গেছে, পরিবারের সঙ্গে সিএনজিযোগে ঢাকা থেকে আলীপুরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত আরও তিনজনকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় রিতা হালদার নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে মোটরসাইকেলে স্বামীর সঙ্গে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত রিতা হালদার ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামের খোকন বাড়ৈর স্ত্রী।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন