সর্বশেষ

সারাদেশ

বেনাপোল বন্দরে ১১ দিনে ৩২২০ টন মোটা চাল আমদানি

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ১১ দিনে ২৩টি চালানের মাধ্যমে ৩ হাজার ২২০ মেট্রিক টন নন-বাসমতি মোটা চাল আমদানি হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে নয়টি ট্রাক চাল বন্দরে প্রবেশ করে। আমদানি করা চাল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২৭ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে এসব চাল আমদানি সম্পন্ন হয়। এর আগে গত বছরের আগস্ট থেকে নভেম্বর—এই চার মাসে বেনাপোল বন্দর দিয়ে ৬ হাজার ১২৮ মেট্রিক টন চাল দেশে আসে।

আমদানি করা চালের আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা করিম অ্যান্ড সন্স। বন্দর থেকে দ্রুত চাল খালাসের কাজ করছে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ। বন্দর পরিচালক শামীম হোসেন জানান, আমদানি করা চাল দ্রুত ছাড়ের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, ১১ দিনে ৯০টি ট্রাকে প্রায় ৩ হাজার ২২০ মেট্রিক টন মোটা চাল আনা হয়েছে। প্রতি কেজি চাল বেনাপোল বন্দর পর্যন্ত আনতে খরচ পড়েছে প্রায় ৫০ টাকা। খোলা বাজারে এ চাল ৫১ টাকা কেজি দরে বিক্রি করা হবে বলে জানান তিনি।

এদিকে, চলতি মাসের ১৮ তারিখে সরকার ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে। নির্ধারিত সময়সীমা আগামী ৩ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যেই আমদানি করা চাল দেশে বাজারজাত করতে হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

৩০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন