সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সমন্বয় সভার সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়েছেন।

ঘটনা ঘটে শুক্রবার বেলা ১২ টার দিকে কালীগঞ্জ থানার সামনে, যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের নির্বাচনী অফিসে সমন্বয় সভা চলছিল। আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই জাহিদ, কনস্টেবল পিকুল ও কনস্টেবল সেলিম। তাদের মধ্যে দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানায়, সমন্বয় সভায় মহারাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে জামায়াতের পক্ষে ভোট দেওয়ার অভিযোগ তোলেন। এরপর দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং তা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে তাদের থানার ভিতরে ঢুকে সংঘর্ষে লিপ্ত হতে দেখা যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে লাঠিচার্জ করতে হয়।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, “দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে এবং তারা থানার ভিতরে সংঘর্ষে জড়িয়েছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।”

২৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন