সর্বশেষ

জাতীয়

পুলিশে শীর্ষ পর্যায়ের রদবদল শুরু, রাষ্ট্রপতি নির্বাচন হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীকে নেতৃত্বে অনুষ্ঠিত সভার পর সাংবাদিকদের তিনি বলেন, “কিছু পরিবর্তন আসবেই। আমাদের লক্ষ্য হলো পুলিশকে জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং তাদের ভাবমূর্তি পুনর্গঠন করা। এ জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন এবং রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করা হবে। এছাড়া অন্তর্বতী সরকারের শাসনামলের অধ্যাদেশগুলোও উপস্থাপন করা হবে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।” তিনি নিশ্চিত করেছেন যে, স্পিকার এবং ডেপুটি স্পিকার পরে চূড়ান্ত করা হবে। পাশাপাশি, রাজধানীর আদাবরের সাম্প্রতিক ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন