সর্বশেষ

সারাদেশ

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ: খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেট প্রতিনিধি
সিলেট প্রতিনিধি

শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, রোজাকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণ সরকারের অগ্রাধিকারমূলক দায়িত্বগুলোর একটি এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের সময় রমজান ঘনিয়ে আসায় বিশেষ উদ্যোগ নেওয়ার সময় সীমিত ছিল। তবে সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায় বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিলেটের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কাজ করতে চান। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণ এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলো বড় পরিসরে ডিজিটাল কর্মসূচি গ্রহণ করছে এবং সরকারি কর্মকর্তাদের এআই প্রশিক্ষণ দিচ্ছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকেও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে।

আগামী পাঁচ বছরে প্রতিটি দিন কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিনিয়োগ আকৃষ্ট করা জরুরি। এ জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সিলেটে প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি সহায়তা দেওয়ার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি। শিগগিরই এসব উদ্যোগের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।

২৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন