সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
রাজনীতি

জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই জাতীয় সনদে অবশেষে স্বাক্ষর করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ সোমবার সন্ধ্যা ছয়টায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সরকারি বাসভবন যমুনায় গিয়ে সনদে সই করবে।

সোমবার বেলা সোয়া একটার পর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপি এ তথ্য জানায়। প্রতিনিধিদলে আরও থাকবেন কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও জহিরুল ইসলাম মূসা।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত ৪৮টি প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হয়। এতে ‘হ্যাঁ’ ভোট ‘না’-এর তুলনায় দ্বিগুণের বেশি পেয়ে বিজয়ী হয়। ফলে রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পথ সুগম হয়েছে।

জুলাই গণ–অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত তরুণদের দল এনসিপি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সক্রিয় প্রচার চালায়। তবে গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে দলটি অংশ নেয়নি। ওই দিন বিএনপি ও জামায়াতে ইসলামীরসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট সনদে সই করে। পরে আরও একটি দল যুক্ত হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসনসহ বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে একাধিক কমিশন গঠন করা হয়। প্রথম দফায় গঠিত ছয়টি কমিশনের ১৬৬টি গুরুত্বপূর্ণ সুপারিশ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ৮৪টি প্রস্তাবে ঐকমত্যে পৌঁছায় জাতীয় ঐকমত্য কমিশন। এসব প্রস্তাব নিয়েই প্রণয়ন করা হয় জুলাই জাতীয় সনদ।

৮৪টি প্রস্তাবের মধ্যে ৪৮টি সংবিধান-সম্পর্কিত হওয়ায় সেগুলো বাস্তবায়নে গণভোটের প্রয়োজন হয়। জাতীয় ঐকমত্য কমিশন এসবের মধ্যে ১৯টিকে মৌলিক সংস্কার হিসেবে চিহ্নিত করেছিল।

এনসিপি শুরুতে সনদে সই না করে তিনটি শর্ত দেয়। এর মধ্যে ছিল-বাস্তবায়ন আদেশের খসড়া আগে প্রকাশ এবং প্রধান উপদেষ্টার মাধ্যমে তা জারি করা। পরবর্তীতে গত ১৩ নভেম্বর রাষ্ট্রপতি ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেন। ওই আদেশের অধীনেই ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে জুলাই জাতীয় সনদে যুক্ত হতে যাচ্ছে এনসিপি।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন