সর্বশেষ

সারাদেশ

ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগ ওঠায় দুই বিএনপি নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল এবং জাতীয়তাবাদী সাইবার দলের বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল।

জানা যায়, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ জেলা কমিটির কাছে পৌঁছালে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হয়। পরবর্তীতে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে তাদের বিরুদ্ধে সাময়িক পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত পৃথক দুটি চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়ে পরবর্তী সাংগঠনিক তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন