সর্বশেষ

রাজনীতি

আগাম প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন আমির, বুকে জড়িয়ে নিলেন তারেক 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান-কে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান।

রোববার তারেক রহমান তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ শুভেচ্ছা জানান জামায়াত আমির।

সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, তারেক রহমানের এই সফর দেশের জাতীয় রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, সংলাপ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শ্রদ্ধা ও পরিপক্কতার নতুন ধারা তৈরি হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান যা হবে ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র।

তিনি জানান, ১১-দলীয় জোটের সঙ্গে সমন্বয় করে একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠায় দলটি কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।

আলোচনায় নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সম্ভাব্য হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারেক রহমান-এমন দাবি করে জামায়াত আমির বলেন, এই প্রতিশ্রুতিকে তিনি স্বাগত জানিয়েছেন। তিনি আশা করেন, কোনো নাগরিক যেন নিরাপত্তাহীনতা বা ভীতির মধ্যে না থাকেন।

জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে তারা অটল থাকবেন।

সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে সমর্থন থাকবে, তবে জবাবদিহিতার প্রয়োজন হলে তারা সোচ্চার হবেন।সংঘাত নয়, বরং গঠনমূলক সংশোধন ও পর্যবেক্ষণের রাজনীতি করতে চান বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

তিনি বলেন, জনগণ এমন একটি কার্যকর সংসদ প্রত্যাশা করে, যা নাগরিক অধিকার রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করে দেশকে স্থিতিশীলতার পথে এগিয়ে নেবে।

২৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন