সর্বশেষ

সারাদেশ

সারজিসের আসনে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় নমুনা ব্যালট পেপারসহ উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে আটক করে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আটোয়ারি পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের গেটে অবস্থান করার সময় তার কাছে নমুনা ব্যালট পেপার পাওয়া যায় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি টের পেয়ে তাকে তাৎক্ষণিকভাবে আটক করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত বিচারিক ম্যাজিস্ট্রেট রানা পারভেজ সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি ভোটকেন্দ্রে জাল ব্যালট পেপার রাখার অপরাধে একজনকে তাৎক্ষণিক বিচারিক প্রক্রিয়ায় দণ্ড দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

৩০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন