সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় সকাল ১০টার মধ্যে ১৮.৩৬% ভোট পড়েছে

স্টাফ রিপোর্টার, ​বগুড়া 
স্টাফ রিপোর্টার, ​বগুড়া 

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বগুড়া জেলার ৭টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। সকাল ১০টা পর্যন্ত জেলায় গড়ে ১৮.৩৬ শতাংশ ভোট পড়েছে।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, জেলার ৯৮৩টি ভোটকেন্দ্রে সময়মতো নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে এবং ভোটগ্রহণ সুশৃঙ্খলভাবে চলমান। বগুড়া-২, বগুড়া-৫ ও বগুড়া-৬ আসনে সর্বোচ্চ ১৯ শতাংশ ভোট পড়েছে। বগুড়া-১ এ ১৮.৫ শতাংশ, বগুড়া-৩ ও বগুড়া-৪ এ ১৮ শতাংশ এবং বগুড়া-৭ এ ১৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জেলার মোট ২৯ লক্ষ ৫৭ হাজার ৪২৪ জন ভোটারের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার কেন্দ্রে উপস্থিত হয়েছেন। নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোছাঃ আছিয়া খাতুন জানান, এই প্রাথমিক পরিসংখ্যানে পোস্টাল ব্যালটের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি।

জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন