সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার চর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

বুধবার ভোরে চিলমারী ইউনিয়নের পল্টির মোড় এলাকা থেকে এই অস্ত্রসমূহ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, বাগোয়ান কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনি বেইজ ক্যাম্পের একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় শুটার গান, ৩ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ২টি বড় রামদা, ৫টি ছোট রামদা, ৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরি।

কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক ও সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর। সীমান্ত এলাকা, পদ্মার চরাঞ্চল এবং সব ভোটকেন্দ্রে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি অবৈধ অস্ত্র ও চোরাচালান রোধে টহল জোরদার করা হয়েছে।”

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বর্তমানে দৌলতপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন