সর্বশেষ

সারাদেশ

লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল

সহিদুল ইসলাম, লক্ষ্মীপুর
সহিদুল ইসলাম, লক্ষ্মীপুর

বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রিন্টার্স থেকে অবৈধভাবে তৈরি করা ৬টি ভোটের সীলসহ ব্যবসায়ী সোহেল রানা আটক হয়েছে। আটক সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা ও প্রিন্টার্সটির মালিক।

সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে ভোটের সীলগুলো উদ্ধার করে। এ সময় সীলের পাশাপাশি একটি কম্পিউটার ও মোবাইলফোনও জব্দ করা হয়।

আটককৃত সোহেল রানা জানান, তিনি অর্ডার পেয়ে সীলগুলো তৈরি করেছিলেন, তবে অর্ডারকারীর পরিচয় প্রকাশ করেননি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন বলেন, 'কোনও প্রিন্টার্সে ভোটের সীল তৈরি করা সম্পূর্ণ অবৈধ। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানটি নিশ্চিত করেছেন।

২৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন