সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ধরা পড়া যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫০ গ্রাম হেরোইনসহ ধরা পড়া আব্দুল হালিম (৩৪) নামে এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত।

আদালত তার বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, গত ২০২৪ সালের ২৯ ডিসেম্বর গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ আব্দুল হালিমকে গ্রেপ্তার করে। অভিযানের নেতৃত্ব দেন এসআই মো. মোস্তাফিজুর রহমান।

পরবর্তী সময়ে এসআই মোস্তাফিজুর রহমান গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমান ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের পর মঙ্গলবার আদালত এই রায় প্রদান করেন।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন