সর্বশেষ

সারাদেশ

মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলা পৌর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ও নৌবাহিনী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে পরিচালিত যৌথ অভিযানে তাদের কাছ থেকে মোট ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মোংলা থানা পুলিশকে সহায়তা করে বাংলাদেশ নৌবাহিনীর মোংলা নৌ কন্টিনজেন্টের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন।

পুলিশ জানায়, গভীর রাতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আব্দুর রহিম (৫৮) ও জসিম উদ্দিন (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আব্দুর রহিমের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ পিস এবং জসিম উদ্দিনের কাছ থেকে ১৯ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক আব্দুর রহিম মোংলা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা রোড এলাকার মৃত মজিবুল হকের ছেলে। অপরদিকে জসিম উদ্দিন সিগনাল টাওয়ার এলাকার মুজিবর হাওলাদারের ছেলে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, মোংলা শহরসহ উপজেলা জুড়ে মাদকবিরোধী যৌথ অভিযান চলমান রয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরনের অভিযান পুরো মোংলা উপজেলা জুড়ে অব্যাহত থাকবে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন